হাওয়ার নির্মলতা; আমার অসহ্য লাগে,
লাগে একগেয়েমিতে দম বদ্ধ হয়ে যাওয়ার যন্ত্রনা।

নতুন করে,
তুমি হারিয়ে যাওয়াটা ভীষণ অনুভব করছি
সেই জন্য বোধ-হয়-
আমার যন্ত্রনাটা ক্ষনে ক্ষনে চক্র বৃদ্ধি হারে বাড়ছে।
আর তা-
ষোল কলা পূর্ণ করে,
আমার মগজের ভিতর ইস্কুলের ঘন্টা বাজাচ্ছে প্রতিনিয়ত।

আজ মৃত্যুকে অনেক বেশি চাই
ঠিক মন থেকে।
যেমনটা চাইতাম তোমাকে।

তুমি আপন হওনি; নিরাশ করেছ
মৃত্যু নিশ্চয় আমাকে নিরাশ করবেনা
আপন করে জড়িয়ে ধরবে পরম মমতায়।

আমি-
চির নিদ্রায় যাব
ঘুমাব পরম শান্তিতে।