সাধ আর চায় না ছায়া
বলব এক দেশের কথা,
সমাজ যেখানে টানে প্রতিদিন-
যাচ্ছি মোরা অন্ধকার কুপগহীন।

নারীর কথা আর কইব কি ছা-তা
হচ্ছে তারা; তাদের জন্য লাঞ্ছিতা।
সমাজ যেখানে টানে প্রতিদিন-
নারীরা হচ্ছে কাপড়ে সৌখিন।

চায় যে তারা ছোট খাট জামা
গরম তো আর সয়-না।
সমাজ এখানে টানে প্রতিদিন-
তারা পড়ে যেন নেট আর পলিথিন।

বলতে গেলে ভাল কথা-
সমাজ তো বলে প্রতিদিন
আমি এক ললাট বিহীন।

কষ্টে যে কইব কথা
মুখে দেয় কিল গুতা,
সমাজ যেখানে টানে প্রতিদিন-
আমার মুখেতে কুলুপ গুজিতে
সর্বজন থাকেন বিরামহীন।