ছবিঃ তসলিমা নাসরিন (গুগুল মামা দিয়েছে)
অমিত প্রতিভার অধিকারী রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ-র বউ আরেক প্রতিভা তসলিমা নাসরিন। এই বিষয়টা আলাদা করে বলার দরকার হয় না।
হুম আমি আসলে এখানে তসলিমা নাসরিনকে নিয়েই একটা কথা বলব। সবাই তাকে নেগেটিভ দৃষ্টিতে দেখে থাকে। বিশেষ করে বাংলাদেশিরা। কিন্তু আমি তাঁর বেশ কিছু বই পড়েছি। তেমন জটিল কিছু পাইনি। হ্যাঁ ব্যক্তি আক্রমন করে কথা বলার একটা প্রবণতা আছে তাঁর মাঝে। তবে সে কিন্তু সাহিত্যে প্রতিভাধর। এইটা কিন্তু মানতেই হবে। আর একটা কথা এই দেশে দুষ্ট সাহিত্যিকের অভাব নাই। তোষামোদকারী লেখকেরও অভাব নাই। তসলিমা যে ভাবে কথা বলে তাঁর থেকেও খারাপ ভাবে কথা বলে এমন লেখকও আমার মনে হয় যথেষ্ট আছে।
যাইহোক- আসলে আমি তাঁর কিছু লেখা পড়ে বেশ মুগ্ধ হয়েছি। বিশেষ করে তাঁর লেখনীতে। তাঁর লেখার নিজস্ব একটা ঢং আছে। যা সব লেখকের থাকে না।
সব মিলিয়ে তাঁর খারাপ-ভাল সবই এখন আমার ভাল লাগতে শুরু করেছে। কথায় আছে যাকে ভাল লাগে তাঁর সবই ভাল লাগে।
মোট কথা ** আমি তসলিমা নাসরিনের প্রেমে পড়েছি।**
তসলিমা নাসরিন এর সম্পর্কে অজানা কিছু জানতে চাই। যাদের জানা আছে আশা করি জানাবেন।

0 মন্তব্যসমূহ