Laptops

বলির পাঠা

ছবিঃ গুগল থেকে
পাক-হানাদের হাত থেকে স্বাধীন হয়েও স্বাধীনতার জন্য যুদ্ধ করে চলেছে আজো হাজারো অশায় মানুষ. তারা হায়েনার মত; সু-দর্শন যাদুকর কথা সাহিত্যের রসালো কথায় মন্ত্র মুগ্ধ করে রক্ত চোষার মত চুষে নিচ্ছে আম-জনতার হিমোগ্লোবিন যুক্ত লাল রক্ত। একটা দিনের চব্বিশটা ঘন্টার মাঝে; একটা ঘন্টাকে অবসর দিতে রাজি নয় তারা। প্রতিটা মুহুর্তকে কাজে লাগাতে চায়- আত্মসাৎ, খুন, দখল আর- ধর্ষণের পসরা সাজানো দোকানী হয়ে। আগে আমরা ছিলাম বিদেশীদের উপনিবেশ; আর এখন আমরা দেশী নেতাদের হরির লুটের জায়গায় গনিমতের মাল। সান্তনা কি তাহলে আমাদের এটাই, যে আমরা আম-জনতা- এবার অন্তত স্বদেশী দাসের রাজার ত্রাসের রাজত্বের বলির পাঠা?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ