আকাশের লুব্ধকে-
বসিয়েছ পাহারা,
উত্তর-পশ্চিমে
তোমরা তিন ঘনিষ্ট তারা।

কমড়ে শিকল
কালপুরুষের
উদ্দত মহান সেই মিছিলের দৃশ্য-
দেখবে নাকি?
তাকাও-
শীতের পূব আকাশে।

সাথে পাবে ঐ তারাদের
বসে আছে মাথায়
কালপুরুষের।

ডাকবে তাদের
মৃগরাশি বলে
সরা দিতে পারে
বাণরাজা আর আর্দ্রা
কার্তিকেয় আসতে পারে
অনিরুদ্ধ ও ঊষা
থকবে না কিন্তু বসে।