বিছানা উষ্ণ করার কামনা তোমার রক্তের কনিকায়
ভালবাসা কি তুমি শিখনি
শিখেছিলে-
সহবাসের রসে বিছানা ভিজিয়ে-
একটা কবিতা লিখতে।
শিখেছিলে তুমি -
"ক" "খ" নামে যৌনতার রসে
গল্প উপন্যাসের পসরা সাজাতে;
কারণ তুমি শিখে গিয়েছিলে,
বর্তমান সমাজে জনপ্রিয় হতে হলে
যৌনতার কাম রসে "উতাল হাওয়া" বইয়ে দিতে হবে।
লিখতে হবে চটির আদলে সাহিত্য।

0 মন্তব্যসমূহ