শীতের এক সকালে-
শিশিরের কোমলতা আর
সূর্যের প্রথম আলোয়
মনটা চনমন করে উঠে।

বাইরে বের হয়ে দেখি-
শুভ্র শাড়ি পড়ে কোমল চেহারার এক মেয়ে
খালি পায়ে-
ঘাসের ডগায় জমে থাকা
হিরার মত টুকরো শিশিরের জলের উপর
অনেক সাবধানে হাটছে।
চুলে গুজে রেখেছে একটা লাউ ফুল
দুধ সাদা হাতে তার কল্মি ফুল।

মনটা আমার শিহরিত হয়ে কুয়াশার মত দোল খায়।
একটু একটু করে সামনে এগিয়ে যায়
মনে হতে থাকে; সে আমার হাজার বছরের চেনা।

তাহলে কি সে-ই আমার......

সামনে এগিয়ে নিঃশব্দে দাড়িয়ে থাকি।
খুব দ্রুত চোখের পলক ফেলতে ফেলতে
আমাকে বলে-
আপনি........
আমি তোমাকে চিনি।
কিন্তু -
ঠিক মনে করতে পারছিনা।
বলতো তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল?

আমার ঠোঁটের কোনায় খুঁজে পাওয়ার আনন্দ।
তাকে বলি-
আমাকে ছুঁয়ে দেখ
তোমার সব মনে পড়বে।

তার দুধ সাদা একটা হাত আমার দিকে এগিয়ে আসতে থাকে
আমাকে স্পর্শ করে
প্রচন্ড অস্থিরতায় কাঁপতে থাকে সে
কাপা কাপা গলায় বলতে থাকে-
এত দিন কোথায় ছিলা!

আর সোজা হয়ে দাড়িয়ে থাকতে পারেনি
জড়িয়ে ধরে- কাঁদো কাঁদো গলায় বলতে থাকে
প্রতিজ্ঞা কর; আর হারাবেনা তুমি।।