ভালবাসি শব্দটা তুমি-
অনেক সহজেই বলতে পার,
আমি পারি না।

কেন জান?

তুমি তোমার সারা জীবনের কষ্টগুলোকে-
নিংড়ে রেখেছ;
না হয়-
তোমার কোন কষ্ট নেই।

আর --
আমার প্রতিটা মূহূর্তেই তৈরী হয়
নতুন নতুন কষ্ট।
সেগুলু আবার নিংড়ানো নয়।
আমার সারাটা দেহ-মন জুড়ে ছড়ানো;
ছড়ানো আমার প্রতিটা রক্ত-কনিকায়।
তাই-
বলতে পারিনা তোমাকে ভালবাসি।

ভালবাসাটা তোমার কাছে ছেলে খেলা হতে পারে
আমার কাছে নয়।
ওটা অনেক ভারী;
হারিয়ে ফেলার সম্ভাবনাই বেশি।

অনেক না পাওয়ার মাঝে
আমি আরেকটা হারানোর কষ্ট
সহ্য করতে পারব না।

এত এত কষ্টের বোঝার মাঝে
আমি আরেকটা কষ্টের বোঝা;
বয়তে পারবনা বলেই-
ভালবাসি শব্দটা শুনলে-
ভয় পায়।
লুকিয়ে রাখি নিজেকে নিজের থেকে।