নারী তুমি কখনো আমার
জান প্রিয় মা
কখনো আবার -
আদরের বোন।

কখনো আবার হয়ে যাও-
প্রিয়া, প্রিয়তমা অর্ধাঙ্গীনি।
জীবনের হিস্যা নিয়ে -
জুরে থাক তুমি
সুখ দুঃখ আগলে রেখে-
মৃত্যু অবধি।

ভালবাসা, সম্মান, আদর-স্নেহ নিয়ে-
ভাল থাক নারী তুমি,
জীবনের শেষ নিঃশ্বাস অবধি।