দিন এসে চলে যায় দিন
আমি রয়ে যায় প্রতিদিনই তোমার।
ভালবাস আমার কাঁদে প্রতিক্ষণ-
তোমাকে মনে পড়ে যখন।

দিনের সূর্য নতুন করে উঠে প্রতিদিন
আমার ভালবাসা তোমার জন্য উজ্জল চিরদিন।

আবার-
তোমাকে ভালবেসে হাসি প্রতিক্ষণ-
কখনো সখনো কাঁদি আবার
তোমাকে পাবনা ভাবি যখন।

দিন এসে দিন চলে যায়;
সূর্য তাপে রেখে যায় কিছু দুঃখস্মৃতি
এই বুক চিরে দেখ-
তোমার জন্য আমার মনে রয়েছে এক সুখের বসতি।