ভর দুপুরে রাস্তায় দাড়িঁয়ে উদাস ফকির
উপরে তাকিয়েছে বার কয়েক
অশ্রু সিক্ত আখিঁ।

হবে হয়তো-
জমা হিসাবের; হিসাব দিচ্ছিল
হিসাব- জমেছিল বুঝি শ’খানেক?

মাঝে মাঝে ভাবি-
আমি আমারই কথা-
কি অভলীলায় খুলি অপরের অপরাধের খাতা।

কিন্তু নিজে আমি অতি অধম
হিসাব হাজারো-
হয়েছি জখম।

কি হিসাব দিব তাকে!!
অপরাধের ভারে-
তুলতে পারিনা মাথা তার দিকে।

ক্ষমা কর প্রভু আল্লাহ
আমায় ক্ষমা কর তুমি।