আমি আমাকে হারায়ে খুঁজি তোমার ঐ স্নিগ্ধতার মাঝে,
তোমায় খুঁজি দিগন্তের অকৃত্রিম সবুজের মাঝে।

ভালবাসা কি দেখেছ কভু; দুর-আলাপনির মাঝে?
মহা শূন্যের ভিতর হাজারো তরঙ্গের বেড়া জ্বালে!
ঠিক সেখানেই-
আমি আমাকে হারায়ে খুঁজি তোমার দুর-আলাপনির অসীম হতাশার মাঝে।

তার পর........
আজও আমি মহা শূন্যের ভিতর;
হতাশার গতি নিয়ে তোমার চারপাশে ঘুরছি।