গতিময় জীবন আজ আমার-
বেকারত্বের ভালবাসায় স্থবির।

কোন রকমে যাচ্ছে কেটে জীবনটা আমার;
তিতাসের মত করে
অনেক সুন্দরের বেঁচে থেকেও মৃত জীবন।

আর তাই-
্বীভৎস সুন্দর আর চমৎকার অসহায়ত্ত্ব
আমাকে উৎসাহিত করছে--
জীবনকে গভীর ভাবে গৃণা করতে।
গৃণা করতে আমার ভাল কর্মগুলুকে
যেগুলু শুধু জীবনের কাধে ভারী হয়ে আছে
স্মৃতি আর ফেলে রাখা নর্দমার ময়লার মত।

হায়রে আমার জীবন
হায়রে বেকার জীবন!!!!